আমাদের সম্পর্কে
- যত্ন - হবু মায়েদের জন্য বিশ্বস্ত প্লাটফর্ম
“মাতৃত্ব যাত্রার বিশ্বস্ত সঙ্গী”
প্রশ্ন হলে সাপোর্ট, প্রয়োজন হলে গাইডলাইন, আর কেনাকাটায় নিশ্চয়তা—সব এক ইকোসিস্টেমে।
আপনি একা নন—যত্ন আছে আপনার সাথে।
- যত্ন সম্পর্কে জানুন
আমাদের প্ল্যাটফর্মে আপনি পাবেন—
যত্ন হলো গর্ভধারণ থেকে মাতৃত্বের শুরু পর্যন্ত মায়েদের জন্য একটি বিশ্বাসযোগ্য, সহানুভূতিশীল এবং সমন্বিত কেয়ার প্ল্যাটফর্ম। আমরা জানি—এই সময়টা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও অনেক প্রশ্ন, ভয় ও অনিশ্চয়তার সময়। তাই যত্ন তৈরি হয়েছে একটাই লক্ষ্য নিয়ে: মা যেন নিরাপদ তথ্য, প্রয়োজনীয় পণ্য, এবং সঠিক সহায়তা—সবকিছু এক জায়গায় পায়।
- ডাক্তার/বিশেষজ্ঞ-ভিত্তিক গাইডেন্স ও কনসাল্টেশন (প্রয়োজন অনুযায়ী) ।
- ডাক্তার-ভেরিফাইড মাতৃত্ব ও নবজাতক পণ্য (নির্ভরযোগ্য সোর্সিং) ।
- মা-বান্ধব কমিউনিটি ও শেখার কনটেন্ট (বাংলায়, সহজ ভাষায়) ।
- সাপোর্ট সিস্টেম—যেখানে আমরা সেলার নই, আপনার সঙ্গী ।
যত্ন-এর মূল ভিত্তি ৩টি: বিশ্বাসযোগ্যতা, সহানুভূতি, এবং সহজ অ্যাক্সেস।
কারণ মাতৃত্বে “ঠিক সিদ্ধান্ত” নেওয়া কঠিন—যত্ন সেই সিদ্ধান্তকে সহজ করে।
নোট: আমাদের শিক্ষামূলক কনটেন্ট সাধারণ তথ্যের জন্য। জরুরি চিকিৎসার ক্ষেত্রে দ্রুত নিকটস্থ হাসপাতাল/ডাক্তারের পরামর্শ নিন।
- কোম্পানির মিশন
বাংলাদেশের প্রতিটি মায়ের জন্য গর্ভধারণকালীন ও মাতৃত্বকালীন যাত্রাকে নিরাপদ, সহজ এবং আত্মবিশ্বাসী করা—
বিশ্বাসযোগ্য স্বাস্থ্যতথ্য, বিশেষজ্ঞ সহায়তা, এবং যাচাইকৃত প্রয়োজনীয় পণ্যকে এক প্ল্যাটফর্মে এনে।
আমরা প্রতিশ্রুতিবদ্ধ—
- মাকে ভুল তথ্য ও ঝুঁকিপূর্ণ পণ্য থেকে সুরক্ষা দিতে।
- সহজ ভাষায় গাইড করে সিদ্ধান্ত নেওয়াকে সহজ করতে।
- মায়ের যাত্রাকে মানসিকভাবে সাপোর্ট করতে।
- সময়, খরচ ও দৌড়াদৌড়ি কমিয়ে একটি সমন্বিত কেয়ার অভিজ্ঞতা দিতে।
- কোম্পানির ভিশন
বাংলাদেশের প্রতিটি জেলায় “নিরাপদ ও আত্মবিশ্বাসী মাতৃত্ব”-এর নাম হয়ে উঠবে “যত্ন”_______________
যেখানে মা গর্ভধারণ থেকে শিশুর প্রথম দিনগুলো পর্যন্ত প্রয়োজনীয় কেয়ার, সঠিক গাইডেন্স এবং বিশ্বস্ত পণ্য এক জায়গায় পাবে।
আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য—
- মায়েদের জন্য Home-based & tech-enabled care সহজলভ্য করা ।
- অপ্রয়োজনীয় ঝুঁকি, বিভ্রান্তি এবং অতিরিক্ত খরচ কমাতে ভূমিকা রাখা ।
- প্রতিটি মায়ের জীবনে শান্তি, নিরাপত্তা ও আত্মবিশ্বাস যোগ করা ।
- দেশের ভেতরে স্কেল করে একটি টেকসই কেয়ার ইকোসিস্টেম গড়ে তোলা ।